রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বর্তমানে ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে ট্রাকে এই বিক্রি কার্যক্রম চলছে। আর সারাদেশে ৫০৫টি ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাক সেলেই ক্রেতাদের ভিড় রয়েছে। করোনায় কিছুটা মানা হচ্ছে স্বাস্থ্যবিধিও।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সোহেল মারুফ বলেন-দীর্ঘদিন ভেড়ামারা উপজেলায় এ সেবা বন্ধ ছিল, অত্র আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাসানুল হক ইনু মহোদয়ের ইচ্ছায় ও জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয়ের উদ্যোগে আবার শুরু হলো এ কার্যক্রম। সামাজিক দূরত্ব বজায় রেখে আপনার চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করতে পারবেন। স্টক শেষ না হওয়া পর্যন্ত বিক্রি চলবে।
বিক্রয় দ্রব্যের মধ্যে থাকছে- তেল ৮০ টাকা /লিটার, ডাল ৫০ টাকা/কেজি, ছোলা ৬০ টাকা/কেজি, খেঁজুর ১২০/কেজি।এছাড়া অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে।
জনাব সোহেল মারুফ (ইউএনও) সকলের সহযোগিতা চেয়েছেন









