, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে আদিবাসী উরাঁও সংঘের উদ্যোগে ১৮০টি পরিবারে ত্রানসামগ্রী বিতরন ও জীবাণুনাশক স্প্রে করণ




ঠাকুরগাঁওয়ে আদিবাসী উরাঁও সংঘের উদ্যোগে ১৮০টি পরিবারে ত্রানসামগ্রী বিতরন ও জীবাণুনাশক স্প্রে করণ

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৩ ২০২০, ১৭:২২ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 করোনা ভাইরাসের কারনে কার্যত সারাদেশ লকডাউন হয়ে পড়েছে। যার দরুন বেকার হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। প্রয়োজন থাকলেও বাহিরে কাজে যেতে পাড়ছেনা। এমতাবস্থায় সরকারি বেসরকারি সংস্থা ও অনেকেই নিজ উদ্যোগে এগিয়ে এসে যথাসম্ভব মানুষের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করে চলেছে।

তারই ধারাবাহিকতায় শনিবার (১৩ জুন) আদিবাসী উরাঁও সংঘের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার গোবিন্দনগর এলাকায় ১৮০ টি পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন ও পাড়ায় পাড়ায় জীবাণুমুক্তকরন স্প্রে ছিটানো হয়।

জানা যায়, শনিবার সকাল ৮ টায় আদিবাসী উরাঁও সংঘ নিজ উদ্যোগে গোবিন্দনগর এলাকার আদিবাসী উরাঁও জনগোষ্ঠীর ১৮০টি পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন করে।

এতে প্রত্যেককের মাঝে আলু,চাল, কুমড়া,মসুর ডাল,লাইফবয় সাবান প্রদান করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার ৯ নং ওর্য়াডের কাউন্সিলর প্রদ্বীপ চক্রবর্তী, আদিবাসী সংগঠনের ডমিনিক তিগ্যা, যোয়াকিম এক্কা, ভিনসেন্ট টপ্প্য, বেনেডিক্ট কুজুর, তার্সিউস খেশ, সুবাস কুজুর, এডওয়ার্ড তিগ্যা সহ আদিবাসী নেতৃবৃন্দ।

কাউন্সিলর প্রদ্বীপ চক্রবর্তী বলেন, আদিবাসী নেতৃবৃন্দ নিজেদের উদ্যোগে নিজেদের মধ্যে অনুদান তুলে অসহায় আদিবাসীদের পাশে থেকে তাদের ত্রানসামগ্রী দিয়েছে, তা করোনা ভাইরাসের মহামারির সময় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি এলাকার বিত্তবান মানুষকে অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাড়ানোর আহব্বান জানান।

এসময় নিম্নআয়ের মানুষেরা জানান, এরকম যদি বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠন এসে আমাদের এই র্দুদিনে পাশে দাড়ায় তাহলে আমরা চারটা খেয়ে অন্তত বাচঁতে পারবো।

পরে সকাল ১১ টায় পৌরসভার গোবিন্দনগর এলাকার পরিষদ পাড়া, তাল পাড়া, ক্যাম্প পাড়া ও দক্ষিন পাড়ায় জীবাণুমুক্তকরন স্প্রে করা হয় ।

এই কার্যক্রমটিতে সহযোগিতা করেছে বাংলাদেশ ওরাঁও প্লাটফর্ম ফর কমবেটিং কোভিট-১৯, বাংলাদেশ ওরাঁও স্টুডেন্ট এসোসিয়েন, ঠাকুরগাঁও শাখা ও ঠাকুরগাঁও প্যারিশ কমিটি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET