১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে শিশু শিক্ষার্থী হত্যাকারীর কঠোর শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন




ঠাকুরগাঁওয়ে শিশু শিক্ষার্থী হত্যাকারীর কঠোর শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০১৯, ২০:৪৫ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিখোঁজের ৪ দিন পরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমনা হকের(৯) হত্যাকারী কিশোর রিয়াজ আহম্মেদ কাননের কঠোর শাস্তির দাবীতে সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ঠাকুরগাঁওয়ে সর্বস্তরের শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলার সর্বস্তরের ছাত্রছাত্রীরা মিলে বড়মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ বের করে। বিক্ষোভটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌড়াস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক মানববন্ধনে বক্তব্য দেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে জেলা বিভিন্ন স্কুল-কলেজের শাতাধিক
শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

এসময় বক্তরা সুমন হত্যাকারী রিয়াজ আহম্মেদের দ্রুত কঠোর শাস্তির দাবী করেন। সেই সাথে যদি অন্য কেই এই হত্যাকান্ডের
জড়িত থাকে তাহলে তাদের আইনের আয়ত্তায় আনার জোড় দাবী জানানো হয়।

উল্লেখ্য : গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শহরের গোয়ালপাড়া এলাকায় ইয়াসিন হাবিব কাননের বাসার একটি রুম থেকে
মাটি খুঁড়ে শিশু সুমান হকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত সুমনা হক শহরের গোয়ালপাড়া এলাকার জুয়েলের মেয়ে ও সে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিলো।

অপরদিকে আটককৃত রিয়াজ আহম্মেদ একই এলাকার ইয়াসিন হাবীব কাননের ছেলে ও সে ঠাকুরগাঁও সরকারি বালক
উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

পুলিশ জানায়, ১৬ ডিসেম্বর নিজ এলাকা থেকে নিখোঁজ হয় সুমনা নামের এই শিশুটি। পরে তার বাবা থানায় একটি নিখোঁজ
ডিটি করা হয়।

এরপর মেয়ের পরিবারের সাথে কথা বলা হলে তারা যানান পাশের বাসায় খেলতে যায় শিশুটি। তারপর থেকেই তাকে খুজে পাওয়া যায়নি।

তারপর থেকেই এই এলাকার ইয়াসিন হাবীব কাননের বাসায় নজরদারি শুরু করা হয়। অবশেষে ইয়াসিন আলীর ছেলে রিয়াজকে সন্ধেও হলে বৃহস্পতিবার রাতে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তাকে।

পরে তাকে জিজ্ঞাবাদের মাধ্যমে হত্যার বিষয়টি স্বীকার করে সে। এরপর তথ্য মতে তার বাসার একটি রুমের
ভিতরে মাটি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET