ঠাকুরগাঁওয়ের হরিপুরে বনগাঁও বাজারে ভোররাতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে ইসমাইল হোসেনের তুলার দোকান ও শামসুল হকের ঔষধের দোকানের মালামাল সহ আগুনে পুরে ছাই হয়ে গেছে। এতে ওই দুই ব্যবসায়ীর ৫ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে উপজেলার বনগাঁও বাজারে। সংবাদ পেয়ে হরিপু ফায়ার সাভির্স ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আশে। বিদুৎ এর সর্টসাকিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইউনিয়ন চেয়ারম্যান তরিকুল ইসলাম বলে অগ্নিকান্ডের স্থান পরিদর্শণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা করে তাদের সহযোগিতা করা হবে।
Please follow and like us:










