যারা লোক লজ্জায় কারো কাছে হাত পাততে পারে না, তাদের ঘরে গিয়ে গোপনে খাদ্য এবং খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে চলেছে ডাঃ কামরুল ইসলাম মনা।
দল ছাড়াও যে মানুষের পাশে দাঁড়ানো যায় ডাঃ কামরুল ইসলাম মনা তার জলন্ত উদাহরণ।
টাকা আছে কি নাই সেটা বড় কথা নয়। ডাঃ মনা কতটুকু মানবিক, মনার সহায়তার মন আছে নাকি তা সবার জানা। করোনার এই মহামারী তে জীবন বাজি রেখে ডাঃ মনা আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছে।
দেশব্যাপী চিকিৎসা সেবা এবং দরিদ্র চিকিৎসক দের মাঝেও প্রত্যক্ষ পরোক্ষভাবে তার প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সদস্য দের মাধ্যমে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে।
করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন অায়ের মানুষের পাশে নিয়মিত সীমিত পরিসরে দাঁড়িয়ে চলেছে কুষ্টিয়ার জেলার ভেড়ামারা উপজেলার কৃতি সন্তান ডাঃ কামরুল ইসলাম মনা। আজও (২১-৪-২০) অসংখ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, জয়যাত্রা টেলিভিশন এর ভেড়ামারা প্রতিনিধি সাইফুল ইসলাম।
যারা সমাজে অন্যের কাছে হাত পাততে পারে না, সেই মানুষগুলোর বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। বাড়ি বাড়ি পৌঁছে দিতে ডাঃ মনার সাথে নিরলস ভাবে শ্রম দিয়ে চলেছে দৈনিক সাগর খালী পত্রিকার সহ-সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাসুদ রানা লেবু।
মানুষগুলোর অাত্ন মর্যাদা অক্ষুন্ন রাখতে অনেকটা গোপনে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে ফলে ত্রাণ গ্রহীতাদের কোন ছবি তোলা হয়নি।
ডাঃ কামরুল ইসলাম মনা তার জীবনের সঞ্চিত সবটুকু বিলিয়ে দিয়ে আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে চলছে। অপরদিকে তার সহধর্মিণী ডাঃ শামীমা ইয়াসমিন ও নিয়মিত ৫০/৬০ জনার খাবার নিজ হাতে রান্না করে প্যাকেট করেন। যা প্রতিদিন ছিন্নমূল অভুক্ত দের মাঝে বিতরণ করা হয়ে থাকে।
নিম্ন অায়ের মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি অাহবান জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা।
Please follow and like us:









