চৌদ্দগ্রামের গুণবতী বাজার সংলগ্ন অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ডাকসু এবং জাকসু নির্বাচনে দেশপ্রেমিক প্যানেলের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে ২ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল ১৭ সেপ্টেম্বর বুধবার এবং আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার (সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত) এই মেডিকেল ক্যাম্পিং চলবে। ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনবতী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ ইউসুফ মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
উক্ত ক্যাম্পে চিকিৎসা প্রদান করছেনঃ ডা. মঞ্জুর আহমেদ সাকি, এমবিবিএস
(মেডিসিন, ডায়াবেটিস, চর্ম, বাত-ব্যাথা, শ্বাসকষ্ট ও শিশু রোগের চিকিৎসক)
অগ্রীম সিরিয়ালের জন্যঃ 01881-329101
উল্লেখ্য, উক্ত মেডিকেল ক্যাম্পে ১০ জন ডায়াবেটিসে আক্রান্ত অসহায় রুগীকে ১০ টি ডায়াবেটিস মাপার মেশিন গ্লুকোমিটার উপহার করা হয়।
Please follow and like us:








