, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডিমের দোকানে ভোক্তার অভিযান, জরিমানা গুনলেন তিন ব্যবসায়ী




ডিমের দোকানে ভোক্তার অভিযান, জরিমানা গুনলেন তিন ব্যবসায়ী

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৩, ০০:১০ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় রাজশাহীর সাহেব বাজারের পাইকারি ও খুচরা ডিমের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার বেলা ১১টায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।
ঘন্টাব্যাপী অভিযান পরিচালনায় মোট তিনটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় মেসার্স মারুফ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, সেলিম এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা ও পিন্টু স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ডিমের বাজারে অসাধু
ব্যবসায়ীদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET