২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • প্রবাস জীবন
  • ডুবাইতে বৈদ্যুৎস্পৃষ্টে নাঙ্গলকোটের যুবকের মর্মান্তিক মৃত্যু




ডুবাইতে বৈদ্যুৎস্পৃষ্টে নাঙ্গলকোটের যুবকের মর্মান্তিক মৃত্যু

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২৪, ০২:৪৭ | 998 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আরব আমিরাতের ডুবাইতে বিদ্যুৎস্পৃষ্টে কাজী আজহারুল ইসলাম (৪৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে গ্যারেজ থেকে গাড়ী বের করার সময় গ্যারেজের বৈদ্যুতিক লাইন থেকে গাড়িতে বিদ্যুতায়িত হয়ে ঘঠনাস্থলে তার মৃত্যু হয়। প্রবাসী কাজী আজহারুল ইসলাম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গীশ্বর গ্রামের মরহুম কাজী ইদ্রিসের ছেলে। কাজী ইদ্রিসের ৬ছেলে ও ২মেয়ের মধ্যে কাজী আজহারুল ইসলাম সবার ছোট। কাজী আজহার এক মাস পূর্বে ছুটি শেষে ডুবাইতে তার কর্মস্থলে ফিরে যান। তিনি ২ পুত্র সন্তানের জনক। এছাড়াও কাজী আজহারের স্ত্রী সন্তান সম্ভবা। কাজী আজহারের মৃত্যু ও পারিবারিক তথ্য নিশ্চিত করেছেন তার চাচাত ভাই কাজী নুরে আলম সিদ্দিক। প্রবাসী কাজী আজহারের এমন আকষ্মিক মৃত্যুর খবরে তার পরিবারে চলতে শোকের মাতম, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। ওই প্রবাসীর পরিবার অথবা সরকারি কোন দপ্তর থেকে আমাকে এ ব্যাপারে জানানো হয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET