১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • প্রবাস জীবন
  • চুয়েট শিক্ষক সমিতি কর্তৃক অফিসার্স অ্যাসোসিয়েশন ও স্টাফ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা ও মতবিনিময়




চুয়েট শিক্ষক সমিতি কর্তৃক অফিসার্স অ্যাসোসিয়েশন ও স্টাফ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা ও মতবিনিময়

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২১, ১৬:৩৬ | 1274 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স অ্যাসোসিয়েশন এবং স্টাফ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে চুয়েট শিক্ষক সমিতি। গতকাল ১৪ ফেব্রুয়ারি (রবিবার), ২০২১ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অডিটোরিয়ামে উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী। শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক জনাব নাহিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি জনাব আমিন মোহাম্মদ মুসা এবং স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মো. জামাল উদ্দিন। মতবিনিময় সভায় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন ও স্টাফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাদের অভিন্ন দাবি-দাওয়া নিয়ে একসাথে কাজ করার বিষয়ে একাত্মতা পোষণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET