১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি ছাত্রদের আগে লেখাপড়া করতে হবে 




ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি ছাত্রদের আগে লেখাপড়া করতে হবে 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ১৭ ২০২৬, ২১:১১ | 628 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা ৫-আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের বক্তব্য আগে লেখাপড়া করতে হবে, তারপর রাজনীতি। প্রধানমন্ত্রীর সাথে একমত পোষণ করে আমিও বলতে চাই, লেখাপড়া শেষ করে মানুষের মত মানুষ হয়ে তারপর তোমরা চাকরি বা রাজনীতি করবে। তাহলে বাংলাদেশের মানুষ তোমাদের দ্বারা উপকৃত হবে। আমি জানি ডুমুরিয়া মহাবিদ্যালয়ের লেখাপড়ার অত্যন্ত ভালো। আমি আশাকরি আপনারা শিক্ষার এ মান ধরে রাখবেন। আর আমি আগামী সংসদ অধিবেশনে ডুমুরিয়া কলেজকে জাতীয়করনের জন্য সংসদে আলোচনা করবো। তাছাড়া আমি ডুমুরিয়া ও ফুলতলা উপজেলাকে বাংলাদেশের মধ্যে বেষ্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। রোববার দুপুর ১২টায় ডুমুরিয়া কলেজের আয়োজনে মাঠ প্রাঙ্গনে তাকে এক সংবর্ধনা অনুষ্ঠান, কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং কৃর্তি মিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ ফেরদৌস খান। মান্যবর অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা  বক্তব্য রাখেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন মোড়ল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোল্লা আবুল কাশেম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, এসএম গোলাম হালদার, মনিরুল ইসলাম, শেখ মাহাবুর রহমান, মোল্লা মশিউর রহমান, মোল্লা মুনিমুর রহমান নয়ন, মুক্তার হোসেন, মোশাররফ হোসেন, শ্রমিকদল নেতা খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন প্রমুখ। এরপর তিনি ডুমুরিয়া মডেল মসজিদ পরিদর্শন করেন। বিকেলে উপজেলা মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যদের মাঝে মাছ চাষে ঋণ বিতরণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET