খুলনার ডুমুরিয়ায় স্থানীয় জনতার সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চেচুড়ী কেবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি, বিএনপি নেতা শফি মোহাম্মদ খান। মতবিনিময় সভায় তিনি বলেন, আপনার একটি ভোট অনেক মুল্যবান একারনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। এমন কোন ব্যক্তিকে ভোট দিবেন না, যিনি আপনার ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে লুটপাট করে নিজের ভাগ্য পরিবর্তন করে।
গোবিন্দ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল হক, খুলনা জেলা জিয়া সৈনিক দলের সভাপতি মোল্যা জসিম উদ্দিন মিল্টন, অধ্যাপক দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মোড়ল, সিদ্দিক বিশ্বাস, হরেন্দ্রনাথ পাল, জাকির হোসেন গাজী, কে এম শফিকুল ইসলাম, হুমায়ুন মোড়ল, মোহাম্মদ আলী গাজী, ফরিদ উদ্দিন মোল্যা প্রমুখ।
Please follow and like us:










