২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় উত্তরনের তিন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ।




ডুমুরিয়ায় উত্তরনের তিন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২৫, ১৮:৩৮ | 662 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত একটি তদন্তকে কেন্দ্র করে দুই ভাইয়ের হাতে বে-সরকারী সংস্থা উত্তরনের ২/৩জন কর্মকর্তা লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উত্তরণের তালা শাখার সহকারী এডমিন ও লজিষ্টিক অফিসার নিথর চন্দ্র মন্ডল ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।
থানার ডাইরি সূত্রে প্রকাশ ডুমুরিয়া উপজেলার চুকনগরে উত্তরণের ক্রয়কৃত সম্পত্তিতে পূর্ব নির্ধারিত সরেজমিন তদন্তের দিনে গত ৩০ নভেম্বর তদন্ত করতে আসেন বয়ারসিং ইউনিয়ন ভুমি অফিসের ভুমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় সেখানে উপস্থিত হন চুকনগর গ্রামের মৃত আলাউদ্দিন সরদারের ছেলে অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন এবং সরদার দিদারুল ইসলাম। তারা ভুমি উপ-সহকারী কর্মকর্তাকে তদন্ত কাজে বাঁধা প্রদান করেন এবং এক পর্যায়ে উত্তরণের চুকনগর শাখা কার্যালয়ের সামনে আসেন। সে সময় অফিসের ভিতরে বসে থাকা উত্তরণের তালা শাখার সহকারী এডমিন ও লজিষ্টিক অফিসার নিথর চন্দ্র মন্ডল, সিনিয়র সহকারী সমন্বয়কারী (প্রশাসন) শম্ভু চরণ চৌধুরী, সহকারী সমন্বয়কারী ওবায়দুল হক পলাশ, আইন সহায়তা প্রোগ্রামের সুপারভাইজার গোলজার হোসেন সরদার ও অফিস সহকারী আব্দুস সাত্তার শেখকে অকথ্য ও অশ্লীল ভাষায় গারিগালাজ শুরু করেন। এ সময় তারা এর কারণ জানতে চাইলে শম্ভু চরণ চৌধুরী ও গোলজার হোসেনকে চড় থাপ্পড় ও কিল ঘুষি মেরে আহত করেন এবং বিভিন্ন ধরণের ক্ষতি সাধন ও জীবন নাশের হুমকি দিয়ে চলে যান। এব্যাপারে উত্তরণের তালা শাখার সহকারী এডমিন ও লজিষ্টিক অফিসার নিথর চন্দ্র মন্ডল গত ৩ ডিসেম্বর ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন, যার নম্বর-১৫৪। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মনিরুল ইসলাম ব্রাউন বলেন, উক্ত জমির কিছু অংশ আমরা দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিলাম। হটাৎ করে উত্তরণের পক্ষ থেকে জমির মালিকানা দাবি করে। এজন্যে তদন্তের দিন আমরা দুই ভাই সেখানে উপস্থিত হয়ে এর প্রতিবাদ করি এবং একপর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সাধারণ ডাইরীর তদন্তকারী কর্মকর্তা ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। তদন্তের সময় বিবাদীরা উপস্থিত ছিলেন না। তবে ফোনে তাদের সাথে কথা হয়েছে, তারা ধাক্কাধাক্কি ও চড়থাপ্পড় মারার কথা স্বীকার করেছেন। এখন আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET