, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় এক সপ্তাহ ধরে যুবক নিখোঁজ। 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ২২ ২০২৬, ২২:৪১ | 615 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়া এক সপ্তাহ ধরে এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত এক সপ্তাহ ধরে আত্নীয় স্বজন সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এঘটনায় ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে আব্দুল মালেক সরদার প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন, তার ভাইপো মাসুদ সরদারের ছেলে লিটন সরদার (৩০) একজন বাক প্রতিবন্ধী। সে গত ১৬/০৭/২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে বাড়ি থেকে আঁঠারোমাইল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু সেই থেকে অদ্যাবধি সে বাড়িতে ফিরে আসেনি। গত এক সপ্তাহ ধরে আত্নীয় স্বজন সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিরুপায় হয়ে তার পরিবার ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। এব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানায়, লিটন সরদার নামে এক ব্যক্তিকে খুঁজে না পাওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরী করেছে তার পরিবার। তবে তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET