৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় কাঁঠালতলা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ 




ডুমুরিয়ায় কাঁঠালতলা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ০৫ ২০২৫, ২২:০৬ | 718 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কাঁঠালতলা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কাঁঠালতলা বাজার প্রবেশ দ্বারে জন সাধারণের যাতায়াতের প্রায় এক শত ফুট লম্বা পেরিফেরি আওতাভুক্ত সরকারি রাস্তা দখল করে অসীম মল্লিক ও হাফিজুর শেখ দীর্ঘদিন ধরে দোকানঘর নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছে। এতে হাট বাজারের জায়গা সংকুচিত হচ্ছে এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে ওই অবৈধ দখলদারদের কয়েক দফা সতর্ক করলেও তারা কোন কর্ণপাত করেনি। তার‌ই ধারাবাহিকতায় গতকাল সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে স্কেভেটর দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান কালে তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, এস‌আই কামরুল ইসলাম, নিবাস মিস্ত্রী, উপ-সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সার্ভেয়ার মিজানুর রহমান সহ ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET