৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৫, ১৯:০০ | 736 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, সনদপত্র প্রদান, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমীন। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বায়েজিদ, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আরশাফুল কবির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজল মল্লিক, রিসোর্স সেন্টারে ইন্সপেক্টর মোঃ মনির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET