জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বুধবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বাইজিদ আব্দুল্লাহ, বনবিভাগ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমাজসেবক ও বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, এ্যাডঃ আলমগীর হোসেন, তৌকির রহমান সাগর প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
Please follow and like us:










