, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৬জন মৎস্যজীবীর মঝে ৪ লক্ষ ২৫ হাজার টাকা ঋণ বিতরন




ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৬জন মৎস্যজীবীর মঝে ৪ লক্ষ ২৫ হাজার টাকা ঋণ বিতরন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ২৯ ২০২৩, ২০:৪৪ | 989 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৬জন মৎস্যজীবীর মঝে ৪ লক্ষ ২৫ হাজার টাকা ঋণ বিতরন করা হয়েছে। শনিবার ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর সহযোগিতায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রান্তিক পর্যায়ে ১৬ জন মৎস্যজীবীর মাঝে ৪লক্ষ ২৫হাজার টাকা ঋণ বিতরন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। ডুমুরিয়া উপজেলায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ১০ টি মৎস্যজীবী গ্রাম সমিতি বাস্তবায়িত হচ্ছে। প্রত্যেকটি গ্রামে প্রকল্প হতে ২৬ লক্ষ করে ফান্ড প্রদান করা হয় এবং ২টি মডেল গ্রাম অতিরিক্ত ৫০ লক্ষ টাকা করে ফান্ড প্রদান করা হয়। মৎস্যজীবী গ্রামের দশ লক্ষ টাকা করে স্বাবলম্বী ফান্ড নিজেরা ঋণ নিতে পারেন। এই কাজের অংশ হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৬ জন মৎস্যজীবীর মাঝে এই ঋণ বিতরন করা হয়।“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য শ্লোগানে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ,  উন্নয়ন এবং জনগণের মধ্যে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্যাপিত হচ্ছে । সারাদেশের ন্যায় ডুমুরিয়া উপজেলায়ও ০৭ দিন ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ সময় মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET