“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই শ্লোগান সামনে রেখে শনিবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জনতা বহুমুখী সমবায় সমিতির অধ্যক্ষ গোলাম আব্দুল কুদ্দুস। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন। স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোঃ হেকমত আলী, উপজেলা ব্যবস্থাপনা কমিটির সদস্য কৃষ্ণপদ জোয়াদ্দার, জনতা আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার মন্ডল, মাধবকাটি সমবায় সমিতির সভাপতি দিপংকর মন্ডল, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক, মৃনাল গাইন প্রমুখ।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন থুকড়া নবরুপ আদর্শ বহুমুখী সমবায় সমিতির সদস্য বিপন্ন কুমার মন্ডল।
Please follow and like us:










