বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে জালিম শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের স্বৈর শাসনের অবসান হয়েছে।
বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল জালিম শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললেও তা পুরোপুরি সফলতায় রুপ নেয়নি। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র জনতার রক্তক্ষয়ী যুদ্ধে সহস্রাধিক ছাত্র জনতার জীবনের বিনিময়ে গত ৫আগষ্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আর এই সুযোগে একটি কূচক্রী মহল আমাদের হিন্দু ভাইদের উপর হামলা করে দেশে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। এজন্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে চোখ কান রাখার আহবান জানান তিনি। এসময় তিনি ছাত্র আন্দোলনে শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন।
গোলাম পরোয়ার বুধবার দিনব্যাপী ডুমুরিয়া উপজেলা সফরকালে দুপুর ২টায় চুকনগর বাসষ্টান্ডে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা অন্ঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা আইন বিষয়ক সম্পাদক এড আবু ইউসুফ মোল্লা, জেলা শিবির সভাপতি বেলাল হুসাইন, শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডঃ একরাম উদ্দিন সুমন, উপজেলা উত্তর শাখা আমীর গাজী সাইফুল্লাহ, সেক্রেটারি আলমগীর হোসাইন, দক্ষিণ শাখা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সাবেক জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, ঢাকা মহানগরীর মগবাজার থানা সেক্রেটারি আবদুল কাইয়ুম ফয়সাল প্রমুখ। মিয়া গোলাম পরওয়ার এর আগে ডুমুরিয়ার মিকশিমিল, বিকালে ডুমুরিয়া সদর, বানিয়াখালী বাজার, অনুরূপ পথসভা এবং বিকালে ডুমুরিয়া সদরের শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে হিন্দু সমাবেশে বক্তব্য রাখেন।
Please follow and like us:









