, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ডুমুরিয়ায় টিউবওয়েলে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে দাখিল পরীক্ষার্থী আব্দুল্লাহ মৃত্যু। 




ডুমুরিয়ায় টিউবওয়েলে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে দাখিল পরীক্ষার্থী আব্দুল্লাহ মৃত্যু। 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০২৩, ১৯:০২ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় টিউবওয়েলে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে দাখিল পরীক্ষার্থী আব্দুল্লাহ নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সে মারা যায়। সে একজন শারীরিক প্রতিবন্ধী ছিল। সে আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষার্থী ও ঐ গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ডিসেম্বর) দুপুরে টিউবওয়েলে গোসল করার সময় পড়ে গিয়ে আহত হয় আব্দুল্লাহ। ঐদিন তাকে খুলনার সোনাডাঙ্গায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টা দিকে মারা যায়। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছাত্রটির অকাল মৃত্যুতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET