, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় তারুণ্য উৎসব ও বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত




ডুমুরিয়ায় তারুণ্য উৎসব ও বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৫, ২১:১৮ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে। সোমবার সকালে মহান স্বাধীনতা পরিষদ চত্ত্বরে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সাজসজ্জাপূর্ণ অনুষ্ঠান স্থলের চার পাশে জুড়েই ছিল শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ষ্টল। যা উপভোগ করতে ছিল তারুণ্যের ভীড়। এছাড়া ছিল শিক্ষার্থীদের নিয়ে জুলাই-আগষ্ট বিপ্লবের স্মৃতি বিজড়িত চিত্রাংকন, কুইজ, রচনা লিখন ও বিতর্ক প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজ, ডুমুরিয়া মহাবিদ্যালয়, চুকনগর কলেজ, মাওলানা ভাসানী মেমোরিয়াল কলেজ, বান্দা স্কুল এ্যান্ড কলেজ, ডুমুরিয়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, বানিয়াখালী মাধ্যমিক স্কুল, সাহস নোয়াকাঠি মাধ্যমিক স্কুল, গুটুদিয়া মাধ্যমিক স্কুল, ডুমুরিয়া এনজিসিকে এ্যান্ড এনসিকে মাধ্যমিক স্কুল, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক স্কুল, হাজিডাঙ্গা মাধ্যমিক স্কুল ও মধুগ্রাম আলীম মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, প্রধান শিক্ষক সালমা বেগম, মুফতি আব্দুল কাউয়ুম জমার্দ্দার প্রমুখ। এরপর বিকেলে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ওই অনুষ্ঠানের অংশ হিসেবে আজ মঙ্গলবার তারুণ্য ও যুব সমাবেশসহ পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ময়লা-আবর্জনা পরিস্কার কর্মসুচীর আয়োজন করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET