সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খুলনা ৫ আসনের (ডুমুরিয়া ফুলতলা) ধানের শীষের মনোনীত প্রার্থী আলি আসগার লবি বলেছেন, ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়ন হলো একটি স্বর্ণখনি। এখানে যে চিংড়ি মাছ উৎপাদন হয়। তা বিদেশে রপ্তানি করলে কোটি কোটি টাকা আয় করা সম্ভব। আমি যদি আপনাদের এমপি হতে পারি, তাহলে মাগুরখালী অঞ্চলের সকল চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করার ব্যবস্থা গ্রহন করবো। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি আগে খুলনা ২ আসনের সংসদ সদস্য ছিলাম। কেউ বলতে পারবে না আমি একটি টাকা কোথাও থেকে মেরে খেয়েছি। আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন। আমি যদি উন্নয়ন করতে না পারি, পরবর্তীতে আপনারা আমাকে ভোট দিয়েন না। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে উন্নয়ন করতে চাই।
বৃহস্পতিবার দুপুরে মাগুরখালী ইউনিয়নের খোরেরাবাদ বাজারে ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মাগুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি অরুন গোলদার। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক রুবায়েত হক রুবায়েত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ হেল কাফি শখা, খুলনা জজকোর্টের এপিপি সাবেক ছাত্র নেতা এ্যাডঃ মুনিমুর রহমান নয়ন, ইউপি সদস্য আহম্মদ আলী, মনোজ কুমার সরকার, পুলিন মন্ডল, ডাঃ কৌশিক মন্ডল প্রমুখ। এরপর তিনি ব্রহ্মারবেড় বাজার, শেখেরট্যাক, আমুড়বুনিয়া বাজার, পার মাগুরখালী এলাকা, আলাদিপুর বাজার, কইপুকুর পূজামন্ডপ, লাঙ্গলমুড়া বাজার, কাঞ্চননগর বাজার মন্দির, শিবনগর বাজারে মতবিনিময় সভা করেন।
Please follow and like us:










