৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় প্রভাবশালীর বিরুদ্ধে শত বছরের পানি নিষ্কাশনের খাল জবরদখল ও ভরাট করে নেওয়ার অভিযোগ।




ডুমুরিয়ায় প্রভাবশালীর বিরুদ্ধে শত বছরের পানি নিষ্কাশনের খাল জবরদখল ও ভরাট করে নেওয়ার অভিযোগ।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ১১ ২০২৫, ০০:২১ | 672 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের ডাঃ স্বপন কর নামে এক প্রভাবশালী ব্যক্তি বিরুদ্ধে এলাকার পানি নিষ্কাশনের কালভার্ট বন্ধ করা ও শত বছরের খাল জবরদখল করে ভরাট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় গত কয়েকদিনের বৃষ্টিতে অত্র এলাকার পিচের রাস্তা, স্কুল ও কয়েকটি বাড়িতে পানি উঠে গেছে। অনতিবিলম্বে কালভার্ট খুলে দেওয়াসহ মাটি ভরাট করা খাল কেটে না দিলে পুরো এলাকা অল্পদিনের মধ্যে  তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, নরনিয়া এলাকার পানি নিষ্কাশনের জন্য একটি খাল ছিল। খাল দিয়ে প্রায় একশো বছর ধরে পানি নিষ্কাশন হয়ে আসছে। বিশেষ করে বর্ষার মৌসুমে ঐ খাল দিয়ে পানি ভদ্রা নদীতে গিয়ে পড়ে। সে কারণে এলাকাবাসীর প্রচেষ্টায় রাস্তার নিচ দিয়ে একটি কালভার্টও নির্মান করা হয় এবং ভদ্রা নদী খননের সময় নদীর পাশ দিয়ে মাটি ফেলানো হলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। সে সময় বাসুদেব দত্ত নামে এক সমাজ সেবক নিজের অর্থায়নে মাটির নিচ দিয়ে খুঁড়ে ভদ্রা নদীতে পানি সরবরাহের ব্যবস্থা করেন। এতে পানি সরবরাহে কোন প্রতিবন্ধকতা ছিল না। কিন্তু গত বছর ডাঃ স্বপন কর ও তার পুত্র সৌরভ কর এলাকার পানি নিষ্কাশনের কথা চিন্তা না করেই খালটি বালি ভরাট করে দেয়। এতে এবছর বর্ষার শুরুতে উক্ত খাল দিয়ে পানি সরতে না পারায় জলাবন্ধতা শুরু হয়েছে। ইতিমধ্যে এত্র এলাকায় যাতায়াতের পিচের রাস্তা তলিয়ে গিয়ে পিচ উঠে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। নরনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি উঠে গেছে এবং কয়েকটি বাড়িতে পানি উঠে গেছে। এব্যাপারে মাধন ব্রহ্মের স্ত্রী ইতু ব্রহ্ম বলেন, এই গ্রামে বিবাহ হয়েছে প্রায় ৫০ বছর আগে। সেই থেকে আমি উক্ত খাল দিয়ে পানি নিষ্কাশন হতে দেখেছি। বর্তমানে খালটি বালি দিয়ে ভরাট করায় আমাদের বাড়ির উঠানে পানি উঠে গেছে।
ডাঃ স্বপন কর বলেন, আমি অল্পদিনের মধ্যে খালটি কেটে দিব।
আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, যদি পানি সরবরাহের খাল কেউ বন্ধ করে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির চেষ্টা করে। তাহলে ঐক্যবদ্ধভাবে খালটি কেটে দেওয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET