১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২৬, ২২:১২ | 638 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুস সেলিম গাজী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার রাত আনুমানিক ৮টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজারে এ দূর্ঘটনা ঘটে। সে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের উত্তর চাকুন্দিয়া গ্রামের মৃত আবুল কাছেম গাজীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৮টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজার নামক স্থান থেকে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় চুকনগর এলাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌছুলে তাকে সামনে থেকে স্বজোরে ধাক্কা দেয়। প্রাইভেটকারের ধাক্কায় তিনি মহাসড়কের উপর ছিটকে পড়লে মাথায় প্রচন্ড আঘাত পায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় ফাঁয়ার সার্ভিস কর্মীরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার জোহরবাদ তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET