১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ




ডুমুরিয়ায় ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২৫, ০৩:০৮ | 739 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী আহূত হরতালের সমার্থনে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে ৭ই এপ্রিল সোমবার বিকেলে হেফাজতে ইসলামী বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলামী বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাইউম জমাদ্দারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জাকারিয়া শেখ, মাওলানা আবুল হাসান, মাওলানা তৌফিকুর রহমান, হাফেজ আতাউল্লাহ, আব্দুল মালেক, হাফেজ অহিদুজ্জামান, মাওলানা ইলিয়াস হোসেন, মাওলানা আমিরুল ইসলাম, হাফেজ মোস্তাফিজুর রহমান, মাওলানা খলিলুর রহমান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, জামায়াতের যুব বিভাগের অ্যাডভোকেট আলমগীর কবীর, নিরাপদ সড়ক চাই এর সভাপতি খান মহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অপরদিকে জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার উদ‍্যেগে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব‍্য রাখেন উপজেলা জামায়েতের আমির মাওঃ মুখতার হুসাইন, নায়েবে আমার মাওঃ হাবিবুর রহমান, সেক্রেটারি মাওঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET