৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় বিএনপি নেতৃবৃন্দের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন।




ডুমুরিয়ায় বিএনপি নেতৃবৃন্দের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৫, ১৮:৪২ | 733 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন বিএনপি নেতৃবৃন্দ। বুধবার সকাল থেকে সাবেক সংসদ সদস্য আগামী নির্বাচনে খুলনা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী আসগার লবি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার রঘুনাথপুর, রুদাঘরা ও আটলিয়া ইউনয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণ করেন। এরপর বিকাল সাড়ে তিনটায় উপজেলার চুকনগর শ্রী শ্রী সর্ব্বমঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্স এ খুলনা রেঞ্জ পুলিশ, বিএনপি নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সমম্বয়ে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ রেজাউল হক। পূজা উদযাপন কমিটির সভাপতি জয়দেব আঢ্যের সভাপতিত্বে এবং মন্দির কমিটির সভাপতি রমেন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাবেক সংসদ সদস্য আগামী নির্বাচনে খুলনা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী আসগার লবি, অতিরিক্তি পুলিশ সুপার (সার্কেল-বি) মোঃ খায়রুল আনাম, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা ও জাতীয়তাবাদী ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন মাষ্টার আশুতোষ নন্দী, বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, শাহিনুর রহমান, এম এ সালাম, হাসানুজ্জামান মোড়ল, হাবিবুর রহমান হবি, কবির হাসান ডাবলু, শেখ কামাল হোসেন, পূজা উদযাপন কমিটির নেতা জয়দেব মন্ডল, শেখ মফিজুল ইসলাম, মাহাবুবুর রহমান, ইন্দ্রজিৎ দেব, দেবব্রত রায়, শেখ আবু তালেব প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET