৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাত ও প্রাণনাশের হুমকির অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে




ডুমুরিয়ায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাত ও প্রাণনাশের হুমকির অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২৫, ১৮:৫২ | 654 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন, কৌশলে গর্ভপাত ঘটানো এবং পরবর্তীতে বিয়ে করতে অস্বীকার করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে শরাফপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ নাসরুল ইসলাম (৩১) নামের এক যুবকের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা ওই তরুণীর সাথে একই গ্রামের শেখ নাসরুল ইসলামের ৮ মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তাদের মধ্যে পারিবারিকভাবে বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়। অভিযোগে তরুণী উল্লেখ করেন, বিয়ের আশ্বাস দিয়ে নাসরুল তাকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে, যার ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। তিনি গর্ভবতী হওয়ার বিষয়টি নাসরুলকে জানালে সে বাচ্চা নষ্ট করে ফেলার জন্য চাপ দেয় এবং আত্মহত্যা করবে বলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এতে ওই তরুণী রাজি না হওয়ায়, নাসরুল কৌশলে ভাতের সাথে ওষুধ খাইয়ে তার গর্ভপাত ঘটায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার প্রায় ২ মাস পর ভুক্তভোগী তরুণী পেটে ব্যথা অনুভব করলে ডাক্তারের শরণাপন্ন হন এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন যে তার গর্ভপাত সম্পূর্ণরূপে হয়নি। বিষয়টি পুনরায় নাসরুল ও তার পরিবারকে জানালে, তারা ১০ দিনের মধ্যে বিয়ের আশ্বাস দিলেও অদ্যাবধি বিয়ে করেনি এবং তাকে সমাজে অপমানিত করতে থাকে।
সর্বশেষ গত ২৫ অক্টোবর, ২০২৫ খ্রিঃ রাত্র আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় ভুক্তভোগী তরুণী অভিযুক্ত নাসরুলের সাথে মোবাইল ফোনে কথা বললে সে তাকে অপমান করে এবং বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয়। অভিযোগে বলা হয়, সে যদি এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে নাসরুল তাকে ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করবে বলে ভয়ভীতি প্রদান করে।
এ ঘটনায় ভুক্তভোগী তার আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে ডুমুরিয়া থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান।
এ ঘটনায় অভিযুক্ত শরাফপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ নাসরুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে, বিয়ে না করে এই ঘটনার থেকে পরিত্রান পাওয়ার চেষ্টার কথা জানান। ডুমুরিয়া থানার এসআই নিবাস জানায়, অভিযোগটি তদন্তধীন রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET