১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, সবকিছু পুড়ে ছাই




ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, সবকিছু পুড়ে ছাই

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২৬, ১৬:১৯ | 624 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার আংগারদহা গ্রামের বাসিন্দা
গপিনাথ কুন্ডুর বাড়িতে। খবর পেয়ে এলাকাবাসি সহ বিভিন্ন দলের নেতাকর্মিরা  তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পৌছান এবং আর্থিক সহযোগিতা করেন।
ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে উপজেলার আংগারদহা গ্রামের গপিনাথ কুন্ডুর দুই ছেলের বসতঘর থেকে বৈদ্যুতিক লাইনে আকষ্মিকভাবে শর্ট সার্কিট হয়ে কৃষ্ণ কুন্ডুর টিনের ছাউনি পাকাঘর এবং রাজু কুন্ডুর টিনের বেড়া, টিনের ছাউনি বসত ঘরে আগুন ধরে যায়। স্থানীয়রা ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টীমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘর দুটি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে ঘরে থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সংবাদে জাতীয়তাবাদী বিএনপির ডুমুরিয়া উপজেলার সাবেক আহবায়ক মোশাররফ হোসেন মফিজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET