সাবেক সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করতে হবে। নিজেদের মধ্যে সকল মতভেদ ও মত পার্থক্য ভুলে গিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। আমার একার পক্ষে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব না। ধানের শীষ বিজয়ী হলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শক্তিশালী হবে। এ জন্য আমাদের প্রতিটি ওয়ার্ডে গিয়ে উঠান বৈঠক ও নারী সমাবেশ করতে হবে। আজ থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ করেন তিনি। রোববার সকাল ১০টায় উপজেলা শহীদ জুবায়েদ আলী মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা মহিলা দলের সভাপতি এ্যাডঃ তসলিমা খাতুন ছন্দা, সাধারণ সম্পাদক সেতারা বেগম। বক্তব্য রাখেন বিএনপির নেতা শেখ সরোয়ার হোসেন, মোল্লা মাহাবুব রহমান, সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, মোল্লা করিব হোসেন, গাজী আব্দুল হালিম, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, হাবিবুর রহমান হবি, শেখ হেলাল উদ্দিন, মোড়ল আমিনুর রহমান, শেখ শাহিনুর রহমান, সরদার দৌলত হোসেন, হালদার শাহাদাৎ হোসেন, আবুল কাশেম, আব্দুর রব আকুঞ্জি, শহিদুজ্জামান শহিদ, শাহেদুজ্জামান শাহেদ, অরুন গোলদার, আব্দুস সালাম, হেমায়েত রশিদ খান, খান আফজাল হোসেন, যুবদল নেতা প্রভাষক মঞ্জুর রশিদ, মোল্লা মশিউর রহমান, সরদার বিল্লাল হোসেন, সোহাগ গোলদার প্রমুখ।
Please follow and like us:










