৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় মে দিবসে নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালী ও সভা




ডুমুরিয়ায় মে দিবসে নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালী ও সভা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ০১ ২০২৫, ২১:২৪ | 783 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ডুমুরিয়া বারোআনি বাজারের নতুন চান্নিত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, খুলনা জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবক মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, বিএনপির নেতা শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, শাহজাহান জমাদ্দার, শফিকুল ইসলাম খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্যা মশিউর রহমান, শ্রমিক নেতা আবু তালেব, মাহাবুর রহমান, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, জাহিদুর রহমান, শাম্মি মোল্যা, শাহানাজ হোসেন, মফিজুর রহমান প্রমুখ। সভা শেষে একটি র‍্যালী বাজারের প্রধান প্রধান সড়কে  প্রদক্ষিণ শেষে তাবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন পহেলা মে। এই দিনে শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET