ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সোয়া ৭টায় চুকনগর গণহত্যা-৭১ স্মৃতি বধ্যভুমিতে শহীদদের স্মরণে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, শেখ আবুল কালাম মহিউদ্দীন, চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হাফিজ মাহমুদ, অধ্যাঃ মনিরুল ইসলাম ব্রাউন, শেখ মনিরুল হক, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, গৌতম রাহা, কবি ইব্রাহিম রেজা, প্রভাষক আব্দুর রাজ্জাক, ফিরোজ হোসেন। এরপর ডুমুরিয়া থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চুকনগর প্রেসক্লাব, চুকনগর কলেজ ও চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানার পক্ষ থেকে চুকনগর গণহত্যা-৭১ স্মৃতি বধ্যভুমিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, শেখ হেলাল উদ্দিন, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান লিটন, খান ইসমাইল হোসেন, মোল্লা কবির হোসেন, মোল্লা মুনিমুর রহমান নয়ন, বিএম হাবিবুর রহমান হবি, হালদার শাহাদাৎ হোসেন, সরদার দৌলত হোসেন, মোড়ল আমিনুর রহমান, শেখ শাহিনুর রহমান, প্রভাষক মঞ্জুর রশিদ, মোল্লা মশিউর রহমান, জিয়াউর রহমান জীবন প্রমুখ।
Please follow and like us:









