, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • ডুমুরিয়ায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে সমতলে যন্ত্রের সাহায্যে বোরো ধান রোপনের শুভ উদ্বোধন




ডুমুরিয়ায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে সমতলে যন্ত্রের সাহায্যে বোরো ধান রোপনের শুভ উদ্বোধন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২৪, ২৩:০৭ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী (৫০একর) স্থাপনের মাধ্যমে সমতলে চাষাবাদ এর নিমিত্তে যন্ত্রের সাহায্যে বোরো ধান রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় কালিকাপুর ও দত্তডাঙ্গা গ্রামে বোরো ধান রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর আলম, খুলনা পুলিশ সুপার (বি সার্কেল) মোঃ আসিফ ইকবাল। বক্তব্য রাখেন খামারবাড়ি খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (শস্য) সুবীর কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন,
কৃষি প্রকৌশলী দীপঙ্কর বালা, পিআইও মোঃ আশরাফ হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ওয়ালিদ হোসেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET