৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় সিএসও ফোরামের আয়োজনে সমাবেশ ও স্বীকৃতি প্রদান অনুষ্ঠান




ডুমুরিয়ায় সিএসও ফোরামের আয়োজনে সমাবেশ ও স্বীকৃতি প্রদান অনুষ্ঠান

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ৩০ ২০২৫, ১৮:৫৭ | 667 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় সিএসও ফোরামের আয়োজনে “সিএসও সমাবেশ ও স্বীকৃতি প্রদান অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় জোবায়েদ আলী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাইট টু গ্রো প্রকল্পের গ্লোবাল টিম লিড এবং দি হাঙ্গার প্রজেক্ট নেডারল্যান্ডস এর কান্ট্রি ডিরেক্টর মারিয়া উইলহেলমিয়া প্রিট্রনিলা। বিশেষ অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা এবং ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিএসও ফোরাম সভাপতি পারভীন আক্তার। সমাবেশে রাইট টু গ্রো প্রকল্পের শুরু থেকে আজ অবধী অর্জন এবং এই অর্জন করতে প্রকল্পের বিভিন্ন অংশীজনদের কাজের স্বীকৃতি দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্টের পরিচালক জমিরুল ইসলাম।
অনুষ্ঠানে রাইট টু গ্রো প্রকল্পের ফলে এলাকায় অর্জিত ফলাফলসহ প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী ইসরাত হাসান।
পরে অতিথিরা রাইট টু গ্রো প্রকল্পের বিভিন্ন অংশজনের কার্যক্রমের গ্যালারী প্রদর্শণ করেন এবং তাদের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা এম এম কামরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার সুব্রত বিশ্বাস, রংপুর ইউনিয়ন চেয়ারম্যান সমরেশ মন্ডল, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হোলাল, ধামালিয়া ইউপি চেয়ারম্যান জহিরুল হক।
অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্টের নেডারল্যান্ড অফিসের জোহানো ইলিজা, জেথ্রো ক্লিবিউকার, আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, গিয়াসউদ্দীন, প্রদীপ সরকার, সামিউল আলম, শারমিন নাহার ও মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন। এছাড়া সিএসও ফোরামের সদস্য, নারী নেত্রী, ইয়ূথ, স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা, স্বাস্থ্যসেবা প্রদান কারি উদ্যোক্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, ৫ বছরের নিচের শিশুর মা, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজনরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET