১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় ৭৭ বছরের ভোগ দখলীয় সম্পত্তি জবর দখলের চেষ্টা, মহিলাসহ ৫জনকে পিটিয়ে জখম।




ডুমুরিয়ায় ৭৭ বছরের ভোগ দখলীয় সম্পত্তি জবর দখলের চেষ্টা, মহিলাসহ ৫জনকে পিটিয়ে জখম।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২৬, ২৩:০৪ | 653 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় ঘরবাড়ি ভাংচুর ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে ৭৭ বছরের ভোগ দখলীয় সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এসময় দুই মহিলা সহ ৫জনকে পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামের মৃত বাবুর আলী গাজীর ছেলে মুনছুর আলী গাজী উল্লেখ করেন, একই গ্রামের ছায়েম আলী গাজী, কায়েম আলী গাজী, বিল্লাল হোসেন গাজী, সেলিম গাজী, মোহর আলী গাজী, ইয়াসিন গাজী, নুর আলী গাজী, মিন্টু গাজী ও রাকিবুল গাজী, এদের সাথে ডুমুরিয়া উপজেলাধীন বেতাগ্রাম মৌজায় এস এ ৩২৯ খতিয়ানে এস এ ৩০২১ দাগে তাদের পিতার নামে রেকর্ডীয় জমি, যা তাদের পিতার মৃত্যুর পর তারা পৈত্রিক সূত্রে হয়ে আর এস ১৩৩৩ খতিয়ানে, আর এস ৪৭৭৩, ৪৮১৬, ৪৮২১, ৪৮২৬, ৪৮৪১ দাগে রের্কড ও ভোগদখল করে আসছে বাদীরা। কিন্তু বিবাদীগণ গত ২৭/০২/২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৭টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে, বেআইনী জনতা দলবদ্ধ ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের জমিতে অনাধিকার প্রবেশ করে টিনসেট ঘর ভাংচুর, মেহগনি ও আম গাছসহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এসময় বাদীসহ তার ভাই সাকাম আলী গাজী, ভাইপো খায়রুল আলম, ভাইবৌ শাহানাজ বেগম ও বিলকিস বেগম জমিতে গিয়ে উল্লেখিত কর্মকান্ডে বাঁধা দিতে গেলে ৫ নং বিবাদীর নির্দেশে ১নং বিবাদী লোহার রড দিয়ে তার ভাইবৌ শাহানাজ বেগমকে হত্যার উদ্দেশ্যে স্বজোরে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। বর্তমানে তিনি খুলনা সিটি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসময় বাদীসহ ভাই সাকাম আলী গাজী, ভাইপো খায়রুল আলম ও বিলকিস বেগমকে পিটিয়ে জখম করা হয়। এঘটনায় ১নং বিবাদী ছায়েম আলী গাজীর কাছে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET