জমে উঠেছে খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে পোষ্টারের ছাঁপানোর নির্দেশনা না থাকলেও, প্রার্থীরা নাওয়া খাওয়া ছেড়ে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। শুধু কাঁঠালতলা বাজার নয়, উপজেলার আঁঠারোমাইল বাজার, চুকনগর বাজার, খর্ণিয়া বাজার ও ডুমুরিয়া বাজারের চায়ের দোকান থেকে শুরু প্রতিটা স্থানে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে এ নির্বাচন। নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি। আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষীত কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে ১১ পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীত করছেন। বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন ৭ জন প্রার্থী। মোট ৩২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রিজাইটিং অফিসারের দায়িত্ব থাকবেন কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম আব্দুল রাজ্জাক। সহকারী প্রিজাইটিং থাকবেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন। সার্বিক সহযোগিতায় থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন বাজারের ব্যবসায়ীরা। নির্বাচনে সভাপতি পদে প্রতিন্দন্দ্বীতা করছেন শেখ মাহাবুব রহমান উথান ( ছাতা ) ও মোঃ তৌফিকুল ইসলাম (চেয়ার)। সাধারণ সম্পাদক পদে প্রতিন্দন্দ্বীতা করছেন সাবেক সাধারণ সম্পাদক রায়হান মোড়ল (মাছ) ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান শেখ (ফুটবল)। সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা মোঃ আসাদুজ্জামান মোড়ল ( টিয়াপাখি ), মোঃ নজরুল শেখ ( আনারস ) ও মোঃ ইলিয়াস মালী (আম)। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন গাজী মুক্তার হুসাইন (গোলাপফুল) ও হাফিজুর রহমান শেখ ( কলম)। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মোঃ রশিদ গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোপীনাথ রাহা, নির্বাহী সদস্য মোঃ মুস্তাক বিশ্বাস ও মোঃ তরিকুল ইসলাম। এব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলাল হোসেন বলেন, কাঁঠালতলা বাজার বণিক সমিতির নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এ জন্য তিনি বাজারের ব্যবসায়ীসহ উধ্বর্তন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত ডুমুরিয়া থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে তিনি জানিয়েছেন।
Please follow and like us:








