ডুমুরিয়ার বরাতিয়া দাসপাড়া রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। রোববার রাত ৮ টার সময় মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, মাষ্টার সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম মোস্তাফিজুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, যুবলীগ নেতা জাকির হোসেন মিল্টন, সম ইকবল হোসেন সালাম, বিশ্বজিৎ মজুমদার, ছাত্রলীগ নেতা কে এম মফিজুল ইসলাম মফিজ, খান আবুল বাসার, মোঃ ইমরান হুসাইন, নাজমুন ইসলাম বাবু, আহম্মেদ রনি, আলামিন গাজী, সবুজ খান নিলয় প্রমুখ।
Please follow and like us:









