২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ার রিপন পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ, দুই দিনেও কোন সন্ধান মেলেনি,থানায় জিডি




ডুমুরিয়ার রিপন পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ, দুই দিনেও কোন সন্ধান মেলেনি,থানায় জিডি

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২৬, ০০:১৯ | 668 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাসাখালী গ্রামে একটি মৎস্য ঘের থেকে  দুইজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে দুই দিনেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি পুলিশ।
‎জিডি সূত্রে জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের মিনাজ নদীর তীরে ওই এলাকার মহব্বত হোসেনের প্রায় ২৫০ বিঘা জমিতে মৎস্য ঘের রয়েছে। তার শ্বশুর ডুমুরিয়া উপজেলার শোভনা পশ্চিম পাড়ার খোদাবক্স শেখের বড় ছেলে শেখ ইমরান হোসেন রিপন (৫৫) নিয়মিত ঘের দেখাশোনা ও প্রায়ই ওই ঘেরে রাত্রিযাপন করতেন। মাঝে মধ্যে তার বন্ধু নাদির হোসেন লিটনও ঘেরের দেখাশোনা করতেন। গত ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ঘেরে আসেন রিপন। পরে রাত সাড়ে ৬টার দিকে মহব্বত হোসেন স্ত্রী-সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। ঘেরে তখন রিপন, লিটন ও কর্মচারী হাসেম আলী অবস্থান করছিলেন। এদিকে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কর্মচারী হাসেম আলী নিজ বাড়িতে যাওয়ার সময় রিপনকে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘেরের পশ্চিম দিকে যেতে দেখেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে ঘেরের মূল বাসায় গিয়ে তিনি দেখতে পান, ঘরের সামনে জুতা ছড়ানো-ছিটানো, সোলার লাইট ভাঙা, আসবাবপত্র এলোমেলো এবং খাবারের পাত্র ছড়িয়ে আছে। তবে ঘরের ভেতরে রিপন ও লিটনকে পাওয়া যায়নি।
‎খবর পেয়ে মহব্বত হোসেন ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। নিখোঁজ দুজনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া ঘরে রাখা আনুমানিক ৬০ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোনও পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২১৪) দায়ের করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ বলেন,বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET