৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়া ও কেশবপুরের নদী খাল বিল ও পানি সেচ প্রকল্প সমুহ পরিদর্শন করেন আপার ভদ্রা অববাহিকা পানি কমিটি




ডুমুরিয়া ও কেশবপুরের নদী খাল বিল ও পানি সেচ প্রকল্প সমুহ পরিদর্শন করেন আপার ভদ্রা অববাহিকা পানি কমিটি

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২৬, ২০:৩৬ | 655 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন নদী খাল বিল ও পানি সেচ প্রকল্প সমুহ পরিদর্শন করেছেন আপার ভদ্রা অববাহিকা পানি কমিটির নেতৃবৃন্দ। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন নদী, খাল, স্লুইস গেট ও জলাবদ্ধ বিল সমুহ পরিদর্শন করে এই কমিটি। এসময় ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া স্লুইস গেট, খর্ণিয়া ব্রীজ, রানাই ত্রি-মোহনা, কাশিমপুর বাঁধ, পাঠনপাড়া বিল, নরনিয়া স্লুইস গেট, কেশবপুর উপজেলার বুড়ুলিয়া ব্রীজ, বুড়ুলিয়া স্লুইস গেট, বিল পাথরা-পাঁজিয়া সেচ প্রকল্প, মঙ্গলকোট ব্রীজ, হড়হড়িয়া-হরিহর-আপারভদ্রা ত্রি-মোহনা, হিজলডাঙ্গা বারোমাসি খাল, পরচক্রা ব্রীজ, তেঘরী কালভার্ট এবং এই সংলগ্ন জলাবদ্ধ বিল সমুহ সরেজমিনে পরিদর্শন করেন কমিটির নেতৃবৃন্দ। একই সাথে জলাবদ্ধতার বিভিন্ন কারনও চিহ্নিত করে এই কমিটি। পরিদর্শন টিমে ছিলেন, আপার ভদ্রা অববাহিকা পানি কমিটির উপদেষ্টা পানি গবেষক অধ্যাপক হাশেম আলী ফকির, আপার ভদ্রা অববাহিকা পানি কমিটির আহবায়ক সাংবাদিক মোঃ রুহুল আমীন, সাতক্ষীরার তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটির সমন্বয়ক দিলিপ সানা, সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, গৌতম রাহা ও গাজী আব্দুল কুদ্দুস প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET