, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় পঞ্চানন গোস্বামীর ৪৭তম তীরোধ্যান দিবসে ধর্মীয় প্রার্থনা সভায় আ’লীগ নেতার শুভেচ্ছা বিনিময়




ডুমুরিয়ায় পঞ্চানন গোস্বামীর ৪৭তম তীরোধ্যান দিবসে ধর্মীয় প্রার্থনা সভায় আ’লীগ নেতার শুভেচ্ছা বিনিময়

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২২, ২২:৫৮ | 756 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার বলেছেন, ধর্মীয় অনুশাসন মানুষের সুন্দর জীবন গঠনে ও সৎপথে পরিচালিত হতে পথ নির্দেশনা দেয়। প্রতিটি ধর্মই মানব কল্যানে কাজ করার অনুপ্রেরণা যোগায়। সব ধর্মের মূলেই রয়েছে মানবজাতির শান্তি ও কল্যাণের কথা, সত্যের পথে চলা, অন্যায়-অত্যাচার হতে বিরত থাকা। সমাজে শান্তি প্রতিষ্ঠায় আইনের সঙ্গে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চাও অপরিহার্য। তিনি রোববার দুপুরে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের সাড়াভিটা রাধাগোবিন্দ সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী পঞ্চানন গোস্বামীর ৪৭তম তীরোধ্যান দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ ধর্মীয় প্রার্থনা সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ১২নং রংপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রামপ্রসাদ জোদ্দার, ইউনিয়ন আওয়মীলীগের সাধারন সম্পাদক আদিত্য মন্ডল, ৮নং সরাফপুর ইউনিয়ন আওয়মীলীগের যুগ্ম আহ্বায়ক ও নৌকা প্রতিকের চেয়ারম্যান পদ প্রার্থী এইচ এম উবাঈদ উল্লাহ, সাবেক ইউপি সদস্য প্রশান্ত মন্ডল, খুলনা জেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সেতু, ছাত্রলীগ ভারত শাখার যুগ্ম সাধারন সম্পাদক সোহাগ সরকার, সাউথ ইষ্ট শাখা এর সহ-সভাপতি আব্দুল হামিদ, ডুমুরিয়া উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের সহ-সভাপতি সজল মন্ডল, যুগ্ম-সাধারন সম্পাদক কাজল শেখ সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য সুধীজন ও ভক্তবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET