ডুমুরিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আল-আমিনকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রঘুনাথপুর ইউপি ভবনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার(ইএএলজি) প্রকল্পের আর্থিক ও কারিগরী সহায়তায় আনুষ্ঠানিকভাবে এ চেয়ার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা। প্রধান অতিথি ছিলেন ইএএলজি প্রকল্পের খুলনার ডিএফ ইকবল হাসান। উপস্থিত ছিলেন ইউপি সচিব দেলোয়ার হোসেন, ইউপি সদস্য ইকবাল মাসুদ, অমিতেষ কুমার বালা, তুষার মল্লিক, মোজাহিদুল হক, জি এম রিয়াজ উদ্দিন উকিল, আল আমিন বিশ্বাস, আজম আলী, শাহিনুর বেগম, আসমা পারভীন প্রমুখ।
Please follow and like us:









