, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূয়া পশু চিকিৎসককে জরিমানা




ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূয়া পশু চিকিৎসককে জরিমানা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২২, ১২:৫৮ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ার শাহাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে কোয়াকের ভূয়া চিকিৎসক(পশু ডাক্তার) কে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদা সুলতানা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পশু চিকিৎসক না হওয়া সত্বেও কতিপয় ব্যক্তি ভূয়া চিকিৎসক সেজে পশু চিকিৎসা দিয়ে আসছেন। ওই সমস্ত ভূয়া কোয়াক চিকিৎসকদের বিরুদ্ধে প্রায়ই ভুল চিকিৎসার অভিযোগ পাওয়া যায়। উপজেলার শাহাপুর এলাকার ভূয়া পশু চিকিৎসক মো.খান ইসমত আলীর বিরুদ্ধে এলাকার একজন দরিদ্র খামারির একমাত্র গাভীকে পরীক্ষা করে আট মাসের গর্ভবতী উল্লেখ করে ভুল চিকিৎসা প্রদান করেন তিনি। পরবর্তিতে উপজেলা প্রানিসম্পদ দপ্তর কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা করে প্রমাণিত হয়েছে গাভীটি গর্ভবতী নয়। যার প্রেক্ষিতে উক্ত ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা প্রদানের অপরাধে ভেটেনারী কাউন্সিল আইন ২০১৯ এর ৩৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত। মামলাটি প্রসিকিউট করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা। আদালতকে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET