ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালত ১৯ক্যারেট চিংড়ি মাছ ২লক্ষ ৬৮হাজার টাকা নিলামে বিক্রি করেছে ও ১মন চিংড়ি মাছ বালি মিশিয়ে বিনষ্ট করেছে। বুধবার দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক জানায়, বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ট্রলার ঘাট এলাকায় মোঃ তৈয়েবুর রহমানের তমা ফিস এবং বিরাজ বিশ্বাসের বিশ্বাস ফিসে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে তাদের ১৯ক্যারেট মাছ ২লক্ষ ৬৮হাজার টাকা নিলামে বিক্রি হয় এবং ১মন চিংড়ি মাছ বালি মিশিয়ে বিনষ্ট করা হয়।
Please follow and like us:









