ডুমুরিয়ায় সাহস ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে দিয়ে প্রায় দুই কিলোমিটার ইটের রাস্তা খানা খন্দে পরিনত হয়েছে। ছোট খাটো যানবাহন চলাচল তো দুরের কথা, পায়ে হেঁটে চলাচলের উপযোগী নেই। প্রায় এক যুগ পেরিয়ে গেলেও,দেখার কেউ নেই। ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী ও ছাত্র ছাত্রীরা। তবে শ্রীঘ্রই এটি সংস্কার করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী।
সরেজমিনে গিয়ে এলাকাবাসি জানায়, উপজেলার সাহস ইউনিয়নে সাহস জয়খালি হয়ে রাজাপুর অভিমূখে সাহস ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে দিয়ে প্রায় দুই কিলোমিটার ইটের রাস্তা রয়েছে। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটিতে বিগত জোট সরকারের আমলে ইট বসানো হয়। এরপর থেকে উন্নয়নের আর কোন ছোঁয়া না লাগায় এক যুগ ধরে রাস্তাটি খানা খন্দে পরিনত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অতি প্রয়োজনে দুই একটা ভ্যান গাড়ি চললেও সেটি ঠেলে রাস্তা পার হতে হয়। বর্ষা মৌসুমে হাঁটু কাঁদা ভেঙ্গে চলাচল করতে হয়।
এব্যাপারে প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাদ্রাসা সুপার মাওঃ মতিউর রহমান, চাকরিজীবী মশিউর রহমান, শিক্ষার্থী শরীফা খাতুন, আনোয়ার হোসেন, আসমা খাতুন, ভ্যানচালক মাহমুদুল হাসান, কৃষক মুজিবুর রহমান বলেন,প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও উন্নয়নের কোন ছোঁয়া না লাগায় আমরা চরম দূর্ভোগে পড়ছি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে শিক্ষার্থীদের স্কুল মাদ্রাসায় যেতে হয়। এছাড়া উৎপাদিত মৎস্য ও কৃষি পণ্য বাজারজাত করতে কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। কখনো মাথায় করে আবার কখনো ভ্যান বোঝাই করে কয়েক জন মিলে গাড়ি ঠেলে বেহাল এ পথ অতিক্রম করতে হচ্ছে।
এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান বলেন, রাস্তাটির কিছু অংশ মাটির কাজ শেষে ইটের সোলিং করেছিলাম। আশু এটি সংস্কার ও কার্পেটিং করতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে। আশা করি অতি দ্রুত কাজ শুরু হবে। উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম বলেন, ইতোমধ্যে চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি,যত দ্রæত সম্ভব এটি কার্পেটিং এর আওতায় আনা হবে।









