২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও দোহারের আফরোজা আক্তার রিবা




ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও দোহারের আফরোজা আক্তার রিবা

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০০:২০ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার তালিকায় ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন আফরোজা আক্তার রিবা। তিনি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত। ঢাকা জেলা প্রশাসক ও শিক্ষক-শিক্ষিকা, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক ও সদস্যসচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দোহার উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারা বলেন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আফরোজা আক্তার রিবা একজন কর্মদক্ষ ব্যক্তি। তাঁর কর্মদক্ষতার কারনেই তিনি জেলার শ্রেষ্ঠ ইউএনও হয়েছেন। এছাড়া দোহারের শিক্ষা ক্ষেত্রসহ মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর ব্যতিক্রমী উদ্যোগ ছিল প্রশংসা করার মতো।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, যেকোনো স্বীকৃতিই ভালো কাজের প্রেরণা হিসেবে কাজ করে। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে শুধু নয়, প্রশাসনিক গণ্ডির বাইরেও একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করি সব সময়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET