১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তরুণ-প্রবীণের হাতে ঝাড়ু-সিরাজগঞ্জে ধানবান্দিতে পরিচ্ছন্নতার মহাযজ্ঞ




তরুণ-প্রবীণের হাতে ঝাড়ু-সিরাজগঞ্জে ধানবান্দিতে পরিচ্ছন্নতার মহাযজ্ঞ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০২৫, ১২:২২ | 657 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্দি আদর্শ মানকল্যাণ সমাজের উদ্যোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ন‌ভেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন সমাজের অর্ধ শতাধিক সদস্য।

সমাজটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তারের সার্বিক সহযোগিতায় ধানবান্দি মহল্লার ১০ নম্বর ওয়ার্ডের প্রতিটি সড়কে ঝাড়ু দেওয়া, আবর্জনা অপসারণ, রাস্তায় জমে থাকা প্লাস্টিক ও নালা-নর্দমা পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, সকাল থেকেই বিভিন্ন সড়কে সমাজসেবীদের উপস্থিতি এলাকাবাসীর নজর কাড়ে। ঠাণ্ডা আবহাওয়া উপেক্ষা করে তরুণ ও প্রবীণ সদস্যরা হাতে ঝাড়ু, বস্তা ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে একযোগে কাজ করেন। রাস্তার দু’পাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কারের মাধ্যমে এলাকাকে আরও বাসযোগ্য ও পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।

হাজী আব্দুস সাত্তার জানান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু পৌরসভার কাজ নয়, এটা আমাদেরও দায়িত্ব। সমাজের তরুণদের সাথে নিয়ে ধানবান্দিকে একটি আদর্শ মহল্লা হিসাবে গড়ে তুলতে চাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা শিক্ষক মাসুদ রানা বলেন,
সমাজের তরুণরা যেভাবে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার করছে, তা সত্যিই প্রশংসনীয়। এতে পরিবেশ পরিচ্ছন্ন থাকার পাশাপাশি এলাকায় সচেতনতা বাড়ছে।

গৃহিণী হাসিনা বেগম বলেন, এমন কার্যক্রম প্রতিনিয়ত হলে আমাদের এলাকা আরও সুন্দর, সুস্থ ও শান্ত পরিবেশে পরিণত হবে।

আরেক বাসিন্দা রুহুল আমিন বলেন,
সমাজের সবাই মিলে কাজ করলে যে কোনো উদ্যোগ সফল হয়। আজ তারই প্রমাণ মিলল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET