নতুন বছরের প্রথম দিনেই উৎসব মুখর পরিবেশে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার ১-১-২৪ তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং প্রধান শিক্ষক আঃ সালাম বি এস সির সভাপতিত্বে উক্ত বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার জনাব মুসাব্বির হোসেন খান এবং তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব, আলী হাসান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ, শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে ভিড় জমায়। এরপর একে একে নাম ডেকে তাদের হাতে তুলে দেন এ বছরের নতুন বই। কোমল মতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।
Please follow and like us:









