, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে এলাকাবাসীর প্রতিরোধে ধাপ ওয়াসিন উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য বাতিল




তাড়াশে এলাকাবাসীর প্রতিরোধে ধাপ ওয়াসিন উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য বাতিল

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২৩, ১৮:২৫ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধাপ ওয়াসিন উচ্চ বিদ্যালয়ে দুটি পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর প্রতিরোধে ম্যানেজিং কমিটি নিয়োগ পরিক্ষা বাতিল করতে বাধ্য হয়। স্থানীয় দৈনিক ও জাতীয় দৈনিক পএিকায় বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার ০৭/১০/২৩ তারিখে তাড়াশ উপজেলার ধাপ ওয়াসিন উচ্চ বিদ্যালয়ে একজন পরিচ্ছন্ন কর্মী এবং একজন মহিলা আয়া শুন্য পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় ও জাতীয় দৈনিক পএিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। উক্ত শুন্য পদের বিপরীতে ৫জন মহিলা এবং ৮জন পুরুষ আবেদন করেন। ধাপ ওয়াসিন গ্রামের বাসিন্দা রেজাউল করিম এবং ৩নং ওয়ার্ডের মেম্বার শফিকুল বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির যোগ সাজসে গোপনে মোটা অংকের টাকার বিনিময়ে তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেয়ার লক্ষ্যে ১৩ জন আবেদন কারির মধ্যে মাএ ৩ জন কে ডিজির প্রতিনিধির সামনে উপস্থিত করেন, বিষয়টি এলাকাবাসী জানতে পেরে স্কুলে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। এমতাবস্থায় এলাকার মানুষের তোপের মুখে ম্যানেজিং কমিটি ও ডিজির প্রতিনিধি নিয়োগ বাতিল করে বিদ্যালয় ত্যাগ করেন। আয়া পদের আবেদন কারি মোছাঃ রোজিনা খাতুন বলেন আমাকে পরিক্ষার জন্য ডাকা হয়নি, কর্তৃপক্ষের কাছে বিচার চাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বলেন, আবেদন কারি সবাইকে পরিক্ষার বিষয় অবগত করে চিঠি দেয়া হয়েছে, কেউ না আসলে কিছু করার নাই। বিদ্যালয়ের সভাপতি ইউ পি চেয়ারম্যান হাবিলুর রহমান বলেন, নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় দায় দায়িত্ব দেখভাল করেছে প্রধান শিক্ষক আমি  বিদ্যালয়ে এসে জনগণের দাবির মুখে নিয়োগ পরিক্ষা বাতিল করেছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET