৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে কমিটি গঠন করা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ” আহত ১৫




তাড়াশে কমিটি গঠন করা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ” আহত ১৫

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৯ ২০২৪, ১৫:৫০ | 706 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগ‌ঞ্জের তাড়াশে গ্রাম উন্নয়ন ক‌মি‌টি গঠন করাকে কেন্দ্র করে বিএন‌পি’র দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শ‌নিবার (১৮ অক্টোবর) সকালে এ ঘটনা‌টি ঘটেছে তাড়াশ উপজেলার মাগুড়া‌বিনোদ ইউ‌নিয়নের মান্নান নগর বাজার এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, হামকু‌ড়িয়া গ্রামের গ্রাম উন্নয়ন ক‌মি‌টি গঠন করাকে কেন্দ্র করে মাগুড়া‌বিনোদ ইউ‌নিয়নের ৬ নং ওয়ার্ড বিএন‌পি’র সভাপ‌তি আব্দুল খালেক ও তাড়াশ উপজেলা বিএন‌পি’র সদস‌্য শ‌হিদুল ইসলাম মোল্লার মধ্যে দ্বন্দ্ব ছ‌ড়িয়ে পরে। এরই জের ধরে উভয় পক্ষ মান্নান নগর বাজারে সংঘর্ষে জ‌ড়িয়ে পরে। সংঘর্ষে মোতালেব হোসেন, আব্দুল র‌শিদ, সাইফুল ইসলাম, র‌ফিকুল ইসলাম, মাহতাব আলী, মহশীন, শিবলু, আব্দুল বা‌রিক, তছ‌লিম, আব্দুর রাজ্জাক সহ হামকু‌ড়িয়া গ্রামের অনন্ত ১৫ জন গুরতর আহত হন। এদের মধ্যে আব্দুর র‌শিদ ও মাহতাব আলী‌র অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যপারে  তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে পু‌লিশ মোতায়েন করে পরি‌স্থি‌তি নিয়‌ন্ত্রনে আনা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET