৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে জমি লিখে না দেওয়ায় বাবা’কে পিটিয়েছে সন্তান




তাড়াশে জমি লিখে না দেওয়ায় বাবা’কে পিটিয়েছে সন্তান

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২৫, ২১:২৬ | 665 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমি ও বাড়ি লিখে না দেওয়ার জেরে এক বাবাকে তার দুই ছেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মোঃ আব্দুল রাজ্জাক (৫৫) উপজেলার সগুনা ইউনিয়নের বিননা বাড়ি গ্রামের মৃত জাকির উদ্দিনের ছেলে।
ঘটনাটি ঘটেছে গত ১১ই নভেম্বর, ২০২৫ (মঙ্গলবার) রাত আনুমানিক ১১টার দিকে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, আব্দুল রাজ্জাকের দুই ছেলে মোঃ সরিদুল (৩৫) ও জরিপ (৩০) বেশ কিছুদিন ধরেই তাদের নামে জমি ও বাড়ি দলিল করে দেওয়ার জন্য বাবাকে চাপ দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ছেলে রড দিয়ে বাবা আব্দুল রাজ্জাককে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। তাদের আক্রমণে তিনি গুরুতর আহত হন এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরদিন সকালে (১২ই নভেম্বর, ২০২৫) আব্দুল রাজ্জাকের মেয়ে ও জামাই তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। সকাল ৯টার দিকে তারা তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের কারণেই এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET