১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




তাড়াশে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২৫, ২১:১৪ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশেও জাতি ধর্ম বর্নের সকল শ্রেনীপেশার মানুষ নানা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালির অতীত ঐতিহ্যের ধারণ বাহক পহেলা বৈশাখ ১৪৩২ খৃষ্টাব্দ উদযাপনে মেতে উঠেছে। যার ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারেও তাড়াশ উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা প্রায় দুইশত বছরের ঐতিহ্যের চরক পূজার আয়োজন করেছেন। এ উপলক্ষে আগের দিন মধ্য রাতে তাড়াশ মহাশ্মশানে রং দিয়ে হাজরা সাজিয়ে, নববর্ষের দিন ভোরে ঢাকঢোল বাজিয়ে নেচেগেয়ে শহরের বিভিন্ন সড়ক পাড়া মহল্লায় প্রদক্ষিন করে বিকেলে মেলার আয়োজনের মধ্য দিয়ে তারা দিনটি উদযাপন করছেন।
অপরদিকে তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত র‌্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কতিক সংগঠন, শিশু-কিশোরসহ নানা শ্রেণী পেশার মানুষ বাঙ্গালী সাজে সেজে অংশ গ্রহন করেন। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলামের সভাপতিত্বে বাঙ্গালীর সংস্কৃতিতে পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সকলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এরপর অফিসার্স ক্লাবে জাতীয় মাছ ইলিশ ও পান্থা ভাত খাওয়ার উৎসবে সকলে মেতে উঠেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET